শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিপিএলে দল নিতে আবেদন করেছে নোয়াখালী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিপিএলে দল নিতে আবেদন করেছে নোয়াখালী

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেখা যেতে পারে নোয়াখালী জেলাকে। এর আগে কখনই বিপিএলে অংশ নেয়নি তারা। নতুন দল হিসেবে বিপিএলে আসতে যাচ্ছে নোয়াখালী রয়্যালস।

বিপিএলে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন জমা দিয়েছে নোয়াখালী রয়্যালস। গত ২৪ জুন ফ্র‍্যাঞ্চাইজিটির সত্ত্বাধিকারের অনুমতি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে শায়ান‘স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।

বিপিএলের সকল প্রক্রিয়া মেনে ১১তম আসরের অংশ নেওয়ার আবেদন জানিয়েছে তারা।

এদিন শায়ান্স গ্লোবালের প্রতিনিধি বাদল গণমাধ্যমকে বলেন, ‘একটা বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা এবং নিলেও কি কি ডকুমেন্ট লাগবে ওনারা আমাদের জানাবে। আমরা আমাদের দিক থেকে মোটামুটি প্রস্তুত, যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেগুলো রেডি করে রেখে দিয়েছি। আমরা আশা করছি, ওনারা আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ করবে।’

আল