বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা ৪৫ মিনিটে চীনের রাজধানী বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইএ এই স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে নিজ নিজ দলের পক্ষে চুক্তিতে সই করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।

এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এটিই প্রথমবারের মতো স্বাক্ষরিত কোনো সমঝোতা স্মারক।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More