রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল। নির্বাচনে তিনি ১২৩ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের ফুটবল কোচ মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন।

প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর থেকেই কোনও হেভীওয়েট প্রতিদ্বন্দ্বী না থাকায় তেমন জোড়েসোরে প্রচারণায় দেখা যায়নি তাবিথকে। আত্মবিশ্বাসী ছিলেন তিনি নিজেও। জানতেন অঘটন না ঘটলে ভোটে জয়ী হতে চলেছেন তিনি। বাফুফের সভাপতি হয়ে দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন সাবেক এই ফুটবলার।

তিনি বলেন, ‘২০০৮ সালের ২৮ এপ্রিল বাফুফে সভাপতির দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। সেই থেকে আজ পর্যন্ত টানা ১৬ বছর বাফুফেতে রাজত্ব করেছেন তিনি। আজ তার যবনিকাপাত হলো। বাফুফে পেল নতুন সভাপতি।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More