শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

বাফুফেকে ৩৯ লাখ টাকা জরিমানা ফিফার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাফুফেকে ৩৯ লাখ টাকা জরিমানা ফিফার

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে ফিফা।

গত বছর অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে মোট ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ৩৯ লাখ টাকা।

ম্যাচ কমিশনারের দেওয়া প্রতিবেদনে বাংলাদেশের যে তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনা উঠে এসেছে, তার দুটি ছিল ঢাকায় এবং একটি মালদ্বীপে।

উল্লেখ্য, বাংলাদেশের আর্থিক জরিমানার শাস্তি আপিলযোগ্য কি–না, সে বিষয়ে কিছু জানায়নি ফিফা।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।