শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাফুফেকে ৩৯ লাখ টাকা জরিমানা ফিফার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে ফিফা।

গত বছর অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে মোট ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ৩৯ লাখ টাকা।

ম্যাচ কমিশনারের দেওয়া প্রতিবেদনে বাংলাদেশের যে তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনা উঠে এসেছে, তার দুটি ছিল ঢাকায় এবং একটি মালদ্বীপে।

উল্লেখ্য, বাংলাদেশের আর্থিক জরিমানার শাস্তি আপিলযোগ্য কিনা, সে বিষয়ে কিছু জানায়নি ফিফা।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More