শিরোনাম
সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কত চায়? হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, আক্রান্ত ১৩৫১ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বাগেরহাটের দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করলেন শেখ তন্ময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাগেরহাটের দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করলেন শেখ তন্ময়

বাগেরহাটে দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেছেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

শনিবার (৬ জুলাই) বিকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে শেখ তন্ময় জেলার যুবদের মাদক ও মোবাইল ছেড়ে মাঠমুখি হওয়া আহবান জানানোর পাশাপাশি বাগেরহাট শেখ হেলাল স্টেডিয়ামকে নতুন কারে ঢেলে সাজানোর ঘোষনা দেন।

উদ্বোধনী খেলায় সুন্দরঘোনা ইয়ং স্পোর্টিং ক্লাবকে ৫–১ পরাজিত করে বাদেকাড়াপাড়া পল্লীমঙ্গল ফুটবল একাডেমি।

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্ণামেন্টে জেলার ১৬টি দল অংশ গ্রহণ করছে। ৪টি গ্রুপে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে ফাইনাল হবে আগামী ৩ আগষ্ট।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, পৌর সভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন চৌধুরী, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থা সহ–সভাপতি ফিরোজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি, সাধারণ সম্পাদক মীর জায়েসি আশরাফী জেমসসহ দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের কমিটির আহবায়ক অমিত রায়সহ বাগেরহাট জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মামুন/এসএ/দীপ্ত সংবাদ