বাংলাদেশের বিশ্বকাপ সূচিতে পরিবর্তন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

বাংলাদেশের তিন ম্যাচসহ বিশ্বকাপে ৯টি খেলার সূচিতে পরিবর্তন আনল আইসিসি।

আগের সূচি অনুযায়ী ভারত–পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি ১৫ অক্টোবর আহমেদাবাদে হওয়ার কথা ছিল। তা একদিন এগিয়ে ১৪ অক্টোবর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

অপরিবর্তিত রয়েছে ভেন্যু। বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতেও পরিবর্তন এনেছে সংস্থাটি। নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ–ইংল্যান্ড ম্যাচ হবে ১০ অক্টোবর। সাকিব–তামিমদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ হবে ১১ নভেম্বর। আর নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা মাঠে নামবে ১৩ অক্টোবর।

বিশ্বকাপের ১৩তম আসর শুরু আগামী ৫ অক্টোবর। ১৯ নভেম্বর শেষ হবে টুর্নামেন্ট।

 

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More