শিরোনাম
৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’
দীপ্ত নিউজ
অন্যান্য

বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ
বিইউজেইউ'র সভাপতি কামাল, মহাসচিব কলি

দেশ ও জাতির স্বার্থে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন চর্চা ও সাংবাদিক পেশার মর্যাদা রক্ষার লক্ষ্যে তরুণ গণমাধ্যমকর্মীদের নিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ইউনিয়ন (বিইউজেইউ)।

বুধবার (৩১ ডিসেম্বর) অনলাইনে মাধ্যমে আয়োজিত বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য (২০২৬–২০২৭) ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি পদে মো. কামাল হোসেন (আরটিভি) এবং মহাসচিব পদে নুরুন্নাহার চৌধুরী কলি (শেয়ার বিজ) ও সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত হোসেন (যুগের চিন্তা) নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদের মধ্যে সহ–সভাপতি পদে রুবাইয়াত রিক্তা (ঢাকা জার্নাল), মাহফুজ উদ্দিন খান (আরটিএনএন নিউজ), সহকারী মহাসচিব পদে মো. মোজাহিদুল ইসলাম নাঈম (ঢাকা টাইমস), মো. আজাদ হোসেন ফারুক (সময়ের আলো) শরিফুল বারী টুটুল দেশ রূপান্তর), কোষাধ্যক্ষ পদে হোসাইন নুর (নয়া দিগন্ত), দফতর সম্পাদক পদে মোহাম্মদ আনোয়ার হোসেন (কালের কণ্ঠ), প্রচার সম্পাদক পদে মো. সাইমুন আনাম সাজিদ (সোনালী নিউজ) নির্বাচিত হয়েছেন।

এছাড়া, নির্বাহী সদস্য পদে ওমর ফারুক (বাংলাদেশ জার্নাল), সালেকুজ্জামান রাজিব (ব্রেকিং নিউজ), খালিদ আহমেদ (বাংলাবাজার পত্রিকা), জুয়েল রানা জনি (বাংলাভিশন) নির্বাচিত হয়েছেন।