বরিশালে গ্রিন লাইনের বাসে আগুন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো বাসটি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল–সানুহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাসটি (ঢাকা মেট্রো–ব–১৪–৩১৯২) পুরোপুরি পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী জানান, অগ্নিকাণ্ডের পর থেকে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, ‘আগুন নেভানোর পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More