রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে গেল বাগছাসের নাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নাম পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস)। সংগঠনটির নতুন নাম রাখা হয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’।

বৃহস্পতিবার (২৩ অক্টেবার) সন্ধ্যায় শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত সংগঠনের জাতীয় বার্ষিক সভায় নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

এসময় নাম পরিবর্তনের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে পরিবর্তীত নামে স্লোগানও দিয়েছে সংগঠনটির নেতারা।

জানা যায়, চলতি বছর ২৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করে বাগছাস নামের ছাত্রসংগঠনটি। তবে ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে ভরাডুবির পর আত্মপ্রকাশের আট মাসের মাথায় সংগঠনটির নাম পরিবর্তন করা হলো।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More