সোমবার, এপ্রিল ২০, ২০২৬
সোমবার, এপ্রিল ২০, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়া সফরে তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে তিনি গুলশান বাসভবন থেকে সড়কপথে রওনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে আছেন। বিএনপি মিডিয়া সেল ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতি (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন এবং জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারাদেশে একযোগে ইবেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরভবন পৌঁছে ‘বগুড়া সিটি করপোরেশন’এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

এরপর সড়কপথে প্রধানমন্ত্রী তাঁর পৈতৃক বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাবেন। সেখানে বেলা পৌনে একটায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং হামরুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করবেন।

বেলা দেড়টায় প্রধানমন্ত্রী বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বেলা পৌনে দুইটায় প্রধানমন্ত্রী বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চৌকিরদহ খাল খনন কাজ উদ্বোধন করবেন। বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন শেষে সড়কপথে বগুড়া শহরের রওনা হবেন।

বিকাল ৪টায় প্রধানমন্ত্রী বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন। সন্ধ্যা পৌনে ৬টায় প্রধানমন্ত্রী নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবন উদ্বোধন করবেন। এছাড়া তিনি বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

কর্মসূচি শেষে সন্ধ্যা ছয়টায় সড়কপথে রাজধানীর উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী। ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) যাত্রাবিরতি করবেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More