
বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি পাকিস্তান

মেলবোর্ন টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে এই মুহূর্তে খেলা বন্ধ রয়েছে। তার আগ পর্যন্ত অজিদের সংগ্রহ ২ উইকেটে ১১৪ রান।
ঘরের মাটিতে বক্সিং ডে টেস্টের, শুরুটা বেশ দারুন করেন অজি দুই ওপেনার ওয়ার্নার আর উসমান খাজা। দুজন গড়েন ৯০ রানের জুটি। এরপরই হয় ছন্দপতন। ৩৮ রানে সাজঘরে ফেরেন ওয়ার্নার। ক্রিজে থিতু হতে পারেননি খাজা। ৪২ রানে তিনিও আউটের ফাঁদে পড়েন।
এরপর লাবুশেন আর স্মিথ দলের হাল ধরেন। এর আগে পার্থে প্রথম টেস্টে পাকিস্তানেক ৩৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১–০ এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: বড়দিনের উৎসবে মেসি–নেইমার
আল/ দীপ্ত সংবাদ








