শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

ঢাকা–চট্টগ্রাম রেলপথের ফেনীতে ট্রেনে কাটা পড়ে একরাম উদ্দিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত একরাম উদ্দিন নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম মাইজচড়া গ্রামের মনসুর আহাম্মদের ছেলে। সে ফেনী শহরতলীর জামেয়া রশিদিয়া মাদরাসায় বাবুচির কাজ করতো।

জিআরপি পুলিশ জানায়, রেলপথের ফেনীর ফাজিলপুর এলাকায় শনিবার (১৬ মার্চ) সকাল আটটার দিকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে কালিদহ রেল স্টেশনের পূর্বদিকে স্টিলব্রীজ সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় নসিমন চালক নিহত

নিহতের ভাই জামেয়া রশিদিয়া মাদরাসার শিক্ষক ইমাম উদ্দিন জানান, তার ছোট ভাই একরাম ৫–৬ মাস জামেয়া রশিদিয়া মাদরাসায় বাবুচির কাজ করতো। তার কিছু মানসিক প্রতিবন্ধকতা ছিলো। সকালে ঘুরতে বের হয়ে দুর্ঘটনাযর শিকার হয়। বিকেলে তার মরদেহ বুঝে পেলে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ফেনীস্থ জিআরপি পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে একরামের বড় ভাই এসে মরদেহ শনাক্ত করে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

 

আবদুল্লাহ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ