শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী জেলা জামায়াতের আমীর গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

জামায়াতে ইসলামের ফেনী জেলা আমীর একেএম সামসুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি ফেনী মডেল থানা হাজতে রয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেতা কর্মীরা। আজ সকালে ফেনী শহরে বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দেন আমির এ কে এম সামসুদ্দিন। বিক্ষোভ মিছিল শেষে বাসায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

ফেনী জেলা জামায়াতের আমীর গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন জেলা সেক্রেটারী মুফতি আবদুল হান্নান।

তিনি বলেন, বিরোধী মতের ওপর দমন পীড়ন চালিয়ে সরকার এক তরফা নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। এভাবে হামলামামলা দিয়ে গ্রেপ্তার করে একদফা আন্দোলনকে দমাতে পারবে না তারা।

ফেনী মডেল থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, ১০ অক্টোবর ফেনীতে জামায়াতের বিক্ষোভে মিছিলে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগ সামসুদ্দিনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More