শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনকে জয় উৎসর্গ করল মিশর, গাজায় বাঁধভাঙা আনন্দ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬এর রাউন্ড অব ৩২এর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জয়ের স্বাদ পেল মিশর। এই ঐতিহাসিক জয়টি মিশরের কোচ হোসাম হাসান উৎসর্গ করেছেন ফিলিস্তিনের জনগণের উদ্দেশ্যে।

শুক্রবার (৩ জুলাই) টেক্সাসের ডালাস স্টেডিয়ামে নির্ধারিত সময়ে খেলা ১১ ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অস্ট্রেলিয়াকে ৪২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় মিশর। জয়ের পর কোচ হোসাম হাসান মাঠে মিশরীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা হাতে উল্লাস করেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হোসাম হাসান বলেন, আমি এই জয়টি মিশরীয় জনগণ এবং ফিলিস্তিনের সেই দয়ালু ও সম্মানিত মানুষদের উৎসর্গ করছি। সৃষ্টিকর্তা যেন ফিলিস্তিনিদের বিজয় দান করেন এবং শহীদদের আত্মার শান্তি দেন।

মিশরের এই জয়ে গাজার মানুষের মধ্যেও আনন্দের ঢেউ খেলে যায়। ধ্বংসস্তূপ আর অস্থায়ী তাঁবুর নিচেই বড় পর্দায় খেলা উপভোগ করছিলেন হাজারো ফিলিস্তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, বিধ্বস্ত ভবনের সামনে বসে শিশুরা মুখে মিশরের পতাকা এঁকে উল্লাস করছে। গাজার বাসিন্দা তামের নাহেদ এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, চারপাশে এত ভয়াবহতার মধ্যেও সবাই যেন কিছুক্ষণ বাঁচার আনন্দ খুঁজে নিয়েছে।

ম্যাচের ১৩তম মিনিটে ইমাম আশুরের হেডে এগিয়ে গিয়েছিল মিশর। ৫৫তম মিনিটে মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে অস্ট্রেলিয়া সমতায় ফেরে। শেষ পর্যন্ত টাইব্রেকারে হোসাম আবদেল মাগিদের জয়সূচক গোলটি মিশরকে নিয়ে যায় শেষ ষোলোতে, যেখানে তাদের পরবর্তী প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা কিংবা কেপ ভার্দে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More