সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফল খেয়ে পরীমণির বাসার সবাই অসুস্থ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বরিশাল থেকে ফেরার পথে ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সেই ফল খেয়ে তার পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে ফেসবুকে নিজের ও পরিবারের বাকি সদস্যেদের অসুস্থতার কথা জানিয়েছেন পরীমণি। রাস্তার পাশের একটি ফলের দোকান থেকে ফল কিনে খাওয়ার পরে ফুড পয়জনিংয়ের শিকার হয়ে সন্তান পুণ্যকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

ভক্তদের সাবধান করে পরী বলেন, শীত কালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এতে ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল।

ঘটনার বর্ণনা দিয়ে পরী লিখেন, বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমান, মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে।

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More