বুধবার, মে ১৩, ২০২৬
বুধবার, মে ১৩, ২০২৬

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভা প্রার্থী ( চেয়ারম্যান ও মেয়র পদ) ঘোষণা করেছে এনসিপি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভা প্রার্থী ( চেয়ারম্যান ও মেয়র পদ) ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

রবিবার (১০ মে) বিকালে বাংলামোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে আজ ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করছি।’

সারজিস আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের জন্য হাজারের বেশি অ্যাপ্লিকেশন জমা হয়েছিল। সেই থেকে আমরা প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করছি।

তিনি আরও বলেন, ঈদের আগেই আশা করছি এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আবারো ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করব। আমাদের এই নাম ঘোষণা প্রক্রিয়া চলতে থাকবে।’

প্রার্থী তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More