শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
শিক্ষা

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে উন্নীত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকল প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীতকরণে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকগণকে ‘প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ(বিটিপিটি) সমাপ্ত করতে হবে।

এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হলো। গৃহীত উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের সামাজিক মর্যাদা সুসংহত করবে। ফলে তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করবেন। এতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও গতিশীল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অন্যান্য শিক্ষকমণ্ডলী, অভিভাবকগণ ও সকল স্তরের অংশীজনের সহায়তায় প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করবেন–এটি সরকারের প্রত্যাশা।