শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে দুধ-ডিম-ফল দিলে মিলবে পর্যাপ্ত পুষ্টি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
প্রাথমিক বিদ্যালয়ে দুধ-ডিম-ফল দিলে মিলবে পর্যাপ্ত পুষ্টি

প্রাথমিক বিদ্যালয়ে ”মিড ডে মিল” হিসেবে খিচুরির পরিবর্তে দুধ–ডিম–কলা–রুটি ও ফল দেওয়ার সিদ্ধান্ত সময়োপযোগী। একেকদিন একেক রকম খাবার খেলে, দারিদ্র্যের শিকার শিশুরা পর্যাপ্ত পুষ্টি পাবে। এমন মত পুষ্টিবিদ ও সংশ্লিষ্টদের।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিতের মাধ্যমে, তাদের সুস্বাস্থ্যের ওপর জোর দিয়ে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ”মিড ডে‘ মিল” চালু করে সরকার।

এর আওতায় দেশে উৎপাদিত উচ্চ প্রোটিন সমৃদ্ধ বিস্কুট দেওয়া হচ্ছে। আর তা পাচ্ছে ৬৪ জেলার ২০ হাজার বিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থী। এক পর্যায়ে খিচুরি দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে– দুধ–ডিম–কলা–পাউরুটি ও দেশি মৌসুমি ফল দেওয়ার।

খিচুরির পরিবর্তে দুধ–ডিম–কলা–রুটি–ফল খেলে, শিক্ষার্থীরা প্রয়োজনীয় পুষ্টি পাবে, এমনটাই মনে করেন পুষ্টিবিদরা।

আর কিছু অসুবিধার কারণে খিচুরি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে, এমনটাই বলছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।

পর্যায়ক্রমে দেশের সব বিদ্যালয় মিড ডে মিলের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানায় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।

আরও পড়ুন: ২৮৫ প্রতিবন্ধীকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের নির্দেশ

 

এসএ/দীপ্ত নিউজ