শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
জাতীয়

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যাচ্ছেন দিনাজপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যাচ্ছেন দিনাজপুর
প্রধানমন্ত্রী তারেক রহমান'কে বহনকারী গাড়ি। ছবি: বিএনপি মিডিয়া সেল

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার ‘নদী–নালা–খাল ও জলাধার খনন ও পুনঃখনন‘ কর্মসূচীর উদ্বোধন করতে নীলফামারী জেলার সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান। সৈয়দপুর থেকে সড়ক পথে কর্মসূচিস্থল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী‘কে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সড়কপথে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রী কাহারোল উপজেলার বলরামপুর এলাকার ১২ কিলোমিটার দীর্ঘ ‘সাহাপাড়া খাল’ পুনঃখনন কাজের মাধ্যমে দেশব্যাপী ‘নদী–নালা–খাল ও জলাধার খনন ও পুনঃখনন‘ কর্মসূচীর সূচনা করবেন।

একইসঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন ঘোষণা করবেন।

 

এসএ