শিরোনাম
সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি বিকালে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, যেভাবে দেখবেন ঘূর্ণিঝড় ‘আকভান’ কবে আঘাত হানবে, জানাল আবহাওয়া অধিদপ্তর গ্রেপ্তার হতেই আবারও ভাইরাল সাঈদ খোকনের আলোচিত বক্তব্য শিশু রামিসা ধর্ষণ ও হত্যা:হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৭ নভেম্বর ২০২৬
দীপ্ত নিউজ
ক্রিকেট

প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ গড়াবে যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ গড়াবে যুক্তরাষ্ট্রে

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের আসর গড়াবে যুক্তরাষ্ট্রে।

২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি আছে যুক্তরাষ্ট্রের নাম।

ফ্লোরিডা, ডালাস ও নিউ ইয়র্ক, বিশ্বকাপের ভেন্যু হিসেবে বুধবার এই তিনটি ভেন্যুর নাম প্রকাশ করে আইসিসি। ২০২১ সালের নভেম্বরে আইসিসির বোর্ড মিটিংয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের ভেন্যু হিসেবে নির্বাচিত করা হয়।

নাসাউ কাউন্টির আইসেনহাওয়ার পার্কে ৩৪ হাজার আসন বিশিষ্ট মডুলার স্টেডিয়াম বানানোর বিষয়ে এরই মধ্যে চুক্তি সম্পন্ন হয়ে গেছে।

অন্যদিকে গ্র্যান্ড প্রেইরি ও ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়াম দুটিতে মডিউলার পদ্ধতিতে আসন সংখ্যা বাড়ানো, গণমাধ্যম ও প্রিমিয়াম হসপিটালিটির ব্যবস্থা বাড়ানো নিয়েও চুক্তি হচ্ছে।

 

এসএ/দীপ্ত নিউজ