বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পেরুকে ২-০ গোলে হারালো জার্মানি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ২০ গোলে হারিয়েছে জার্মানি। জোড়া গোল করেছেন নিকলাস ফুলক্রুগ। শনিবার (২৫ মার্চ) মেওয়া অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটিতে জার্মানি শুরু থেকেই ছিল আক্রমণাত্মক।

পেরুরক্ষণে হানা দেয়ার ধারাবাহিকতায় ১২ মিনিটে চলে আসে প্রথম গোল। পেরুর ডিফেন্ডার লুইস আবরাম বল ঠিকমতো বিপদমুক্ত করতে না পারলে পেয়ে যান ফুলক্রুগ। বুলেট গতির শটে বল জালে জড়ান ভার্ডার ব্রেমেনের এই ফরোয়ার্ড।

দ্বিতীয় গোলের জন্য জার্মানিকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৩৩ মিনিটে মারিয়ুস ভলফের ক্রস থেকে পাওয়া বল আরেকবার জালে জড়ান ফুলক্রুগ।

দ্বিতীয়ার্ধেও একের পর এক সুযোগ নষ্ট করেছে জার্মানি। ৬০ মিনিটে সার্গ জিনাব্রির ভলি ক্রসবারে লেগে ফিরে আসে। ৬৮ মিনিটে পেনাল্টি পায় জার্মানি। কাই হাভার্টজের নেয়া স্পট কিক পোস্টে লেগে ফিরে আসে।

মঙ্গলবার (২৮ মার্চ) পরের প্রীতি ম্যাচে জার্মানির প্রতিপক্ষ বেলজিয়াম।

 

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More