পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল কর্মী-সমর্থকরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পাবনা জেলার বেড়া উপজেলায় সোহেল রানা নামে পরোয়ানাভুক্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে তাকে নেয়ার ঘটনা ঘটেছে।

পাবনা জেলার বেড়া উপজেলায় সোহেল রানা নামে পরোয়ানাভুক্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে তাকে নেয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বেড়া মডেল থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানা এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

তবে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মী ও সমর্থকরা পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধস্তাধস্তির সৃষ্টি হয় এবং পুলিশের থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেনএমন সংবাদের ভিত্তিতে সেখানে তাকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হয় পুলিশ। এ সময় স্থানীয় বেশ কয়েকজন লোক পুলিশের কাজে বাধা দেয়।

তিনি আরও জানান, সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পুলিশের কাজে বাধা প্রদানকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More