শিরোনাম
আজ সেই ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও শুকায়নি ক্ষত কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির
দীপ্ত নিউজ
ক্রিকেট

পিন্ডির অনার্স বোর্ডে মিরাজের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পিন্ডির অনার্স বোর্ডে মিরাজের নাম

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫ উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৬১ রানের খরচে ৫ উইকেট নেন তিনি। আর এতেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম ওঠে এ টাইগার অলরাউন্ডারের।

পরপর দুই বছর পাকিস্তানে গিয়ে নিজের ক্যারিয়ারের দুই দারুণ পারফর্ম্যান্স দেখালেন বাংলাদেশের এই অলরাউন্ডার। গেল বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। সেটা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেদিনের ক্যারিয়ারসেরা ১১২ রানের জন্য একবার লাহোরের অনার্স বোর্ডে নিজের নাম তুলেছিলেন।

আগেরবার ব্যাটিংয়ের সুবাদে এমন সম্মাননা পেলেও এবার পেয়েছেন বোলিংয়ের কল্যাণে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এসে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দশম ফাইফার।

আল/ দীপ্ত সংবাদ