পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নির্ধারিত সফরে বাংলাদেশে আসতে পারছেন না পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এ তথ্য ‍নিশ্চিত করেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ২৭–২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। দুই পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে।

এর আগে ঢাকা সফর করেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More