শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্রিকেট

পরীক্ষায় আবারও ব্যর্থ সাকিব, এবার আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পরীক্ষায় আবারও ব্যর্থ সাকিব, এবার আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ সাকিব
সাকিব আল হাসান

বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারো ফেল করলেন সাকিব আল হাসান। ফলে এক বছরের জন্য আন্তর্জাতিক যেকোনো ম্যাচে বোলিং করতে পারবেন না তিনি।

ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে চেন্নাইয়ে দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষাতেও ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। তার আগে ব্যর্থ হয়েছিলেন বার্মিংহামে দেয়া পরীক্ষায়।

আইসিসির নিয়ম অনুযায়ী, পরপর দুই পরীক্ষায় বোলিং অ্যাকশন ত্রুটিযুক্ত হলে এক বছরের মধ্যে ওই বোলার বল করতে পারবেন না। ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দ্যুতি ছড়ানো সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন উঠে গত সেপ্টেম্বরে।

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন টাইগার অলরাউন্ডার। ওই ম্যাচে তার দল ১১১ রানে হারলেও দারুণ বোলিং করেছিলেন সাকিব। ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নেন তিনি। ম্যাচশেষে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রতিবেদন জমা দেন ম্যাচ অফিশিয়ালরা।