পরাজয় দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব শুরু বসুন্ধরা কিংসের

Avatar photoAl Amin & Avatar photoAdib Jamal

 

পরাজয় দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ড শুরু করলো বসুন্ধরা কিংস।

শারজাহ এফসির কাছে ২০ গোলে হেরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়নরা। দুবাইয়ের শারজায় স্টেডিয়ামে, প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল হজম করে বসুন্ধরা কিংস। স্কোরশিটে নাম লেখান শারজাহ এফসির স্ট্রাইকার লুয়ানজিনিয়ো।

এক গোলে পিছিয়ে পড়ে খেলায় ফেরার দুটি ভালো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি কিংস। বরং ৭০ মিনিটে লুয়ানজিনিয়োর দ্বিতীয় গোলে পরাজয় নিশ্চিত হয় বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের।

 

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More