শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
অন্যান্য

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে যুক্তরাজ্যের মেয়রের সাক্ষাৎ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে যুক্তরাজ্যের মেয়রের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে যুক্তরাজ্যের মেয়রের সাক্ষাৎ

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের ক্যামডেনের মেয়র নাসিম আলী ওবিই ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির বিষয়ে মেয়রকে অবহিত করেন। যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসীদের প্রশংসা করে অর্থনীতিতে গত পাঁচ দশকে দুই দেশের মধ্যে একটি প্রাণবন্ত সম্পর্কের বন্ধন সৃষ্টির জন্য তাদের অবদানের কথা স্মরণ করেন।

ক্যামডেনের মেয়র ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের বিশেষ করে নির্বাচিত প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদানের পরামর্শ দেন। তারা জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ-যুক্তরাজ্যের সহযোগিতা নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুততম সময়ে মিয়ানমারে তাদের মাতৃভূমিতে স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আহ্বান জানান।

আল/দীপ্ত