শিরোনাম
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

পঞ্চগড়ে বইছে মৃদ্যু শৈত্য প্রবাহ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পঞ্চগড়ে বইছে মৃদ্যু শৈত্য প্রবাহ

 

কনকনে ঠান্ডায় নাজেহাল সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। প্রায় দুই সপ্তাহ ধরে এই এই অঞ্চলের তাপমাত্রা ৮ হতে ১০ এর মধ্যে বিরাজ করছে ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা।

বুধবার সকাল ৯ টায় সর্বােনিন্ম তাপমাত্রা ১০.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।

কনকনে ঠান্ডায় বিপযস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবণ। হীম শীতল ঠান্ডা বাতাসে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবি ও নিন্ম আয়ের মানুষ।হাসাতালগুলাতে বেড়েছে শীতজনিত রােগীর সংখ্যা ।

বিপ্লব/আল