নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী শিশুকে উদ্ধার করেছে র‍্যাব–১১।

শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারেশপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে, একই দিন দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে শিশুটি চুরির ঘটনা ঘটে।

র‍্যাব–১১, সিপিসি–৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস (১৯) দুই মাস সাত দিনের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে তার মা তাজনাহার বেগমকে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য সন্তানকে কোলে নিয়ে সিরিয়ালে দাঁড়ান। এই সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরিহিত একজন অপরিচিত নারী জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন। জান্নাতুল ফেরদৌস সরল মনে তার শিশু সন্তানকে অপরিচিত নারীর কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে তিনি ওই নারী এবং শিশু সন্তানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করে, না পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশকে জানান। পরে পুলিশ ও র‌্যাব–১১ যৌথ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

খায়রুল/ইএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More