দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা–মেয়ে নিহত এবং আহত হয়েছেন ৩ জন।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় সদর উপজেলার আটকপালিয়া বাজার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চরওয়াপদা ইউনিয়নের শুক্কুরের স্ত্রী শিল্পী আক্তার(৩০) ও তার মেয়ে শারমিন(২)।

চরজব্বর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, স্থানীয়রা ট্রাক ও সিএনজি আটক করে রাখে। আটক সিএনজি–ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এসএ/দীপ্ত নিউজ