শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে র‍্যাবের অভিযানে ১৭ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী হারুন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে র‍্যাবের অভিযানে ১৭ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী হারুন গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আসামি হারুন

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ হারুনকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (৭ মে) সন্ধ্যায় জেলার বেগমগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হারুন উপজেলার জিরতলী ইউনিয়নের বারাইচাতলী গ্রামের মোহাম্মদ অজিউল্লার ছেলে। তার নামে একাধিক খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি মামলাসহ ১৭ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

র‍্যাব–১১, সিপিসি–৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি হারুন গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে র‍্যাব তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ