শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
খেলা

নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশ

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রথম ফিফা প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে চেষ্টা করেও কোনো দলই পায়নি জালের দেখা।

ম্যাচের নবম মিনিটে বাংলাদেশের প্রথম কর্নার থেকে সুমন রেজা বল জালে পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। এরপর কয়েকটি আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি লাল–সবুজের ফুটবলাররা।

২৯ মিনিটের সময় প্রায় গোল হজম করে বসেছিল বাংলাদেশ। মাঝমাঠ থেকে ফ্রি কিকে আসা বল হেড করেন নেপালের খেলোয়াড়। তবে বাংলাদেশের গোলকিপার সুজন হোসেন সেই বল ঠেকিয়ে দিলে এ যাত্রায় বেঁচে যায় লাল–সবুজের প্রতিনিধিরা।

৩৯ মিনিটে লং থ্রোতে আসা বল ডি বক্সের মধ্যে পান সুমন রেজা। তার নেয়া শট চলে যায় গোল পোস্টের বাইরে। ভালো সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। ৪১ মিনিটের সময় নেপালের সুযোগ আটকে যায় বাংলাদেশের রক্ষণে। প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর দুই মিনিট যোগ করা হয়। তবে কোনো দলই গোলের দেখা না পেলে বিরতিতে যায় দুদল।

বাংলাদেশের পক্ষে ৭২ মিনিটে রাকিব হোসেনের হেড বারের বাইরে চলে যায়। আর ৭৬ মিনিটে তাজউদ্দিনের শট নেপালের গোলরক্ষক কিরণ কুমার লিম্বু ঠেকিয়ে দেন। পরে দুদলই বেশ কিছু সুযোগ হাত ছাড়া করে। শেষ দিকে বেশ কিছু আক্রমণ করে নেপাল। তবে সুজনের বাঁধা টপকাতে পারেননি নেপালের খেলোয়াড়েরা।

শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়।