দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার, ১৮ জেলেকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার, ১৮ জেলেকে জরিমানা

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৪ টি ট্রলার ও ১০০ কেজি সামুদ্রিক সহ ৪৬ জেলেকে আটক করেছে কোষ্টগার্ড। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে বঙ্গোপসাগরের চর বিজয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ১৮ জেলের কাছ থেকে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ ধরবেনা মর্মে মুচলেখা দিলে ট্রলারসহ জেলেদের ছেড়ে দেয়া হয়।

আটককৃত জেলেরা বলেন, ‘আমাদের এখানে এনে অনেক মারধর করে এবং বলে ১ লাখ টাকা জরিমানা দিলে মারধর বন্ধ করা হবে। এখন পর্যন্ত আমরা ঠিকভাবে দাড়াতে পারছি না।’

তারা আরও বলেন, ‘পুলিশদের যে ধরনের ট্রেনিং দেয়া হয় সব ধরনের ট্রেনিং চালানো হয় জেলেদের উপর। তাদের কে দিয়ে ব্যাঙ লাফ দেয়ায়, মাটিতে শুয়িয়ে মারা হয়।’

জেলেদের আটকের পর কোষ্টগার্ড সদস্য তাদের মারধর করেছে বলে অভিযোগ করেন জেলেরা। তবে বিষয়টি অস্বীকার করেছেন নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মতিউর রহমান।

 

শায়লা/ দীপ্ত নিউজ