শিরোনাম
হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে বাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে বাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১
নাটোরের বড়াইগ্রামে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস।

নাটোরে বাস-পিকআপের সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন (৩০) সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাংহাটি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় বানেশ্বর থেকে ঢাকাগামী মাছবাহী পিকআপের সঙ্গে বিপরীতমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপ চালক আলমগীর। এসময় আহত হয় বাসের সুপারভাইজার লুৎফর রহমান, চালকের সহকারী রাকিবুল ইসলাম এবং পিকআপের যাত্রী মাছ ব্যবসায়ী স্বপন কুমার। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, বাস ও পিকআপ জব্দ করা গেলেও বাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

এমি/দীপ্ত