মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে জাল টাকাসহ স্বামী-স্ত্রী আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নাটোরে জাল টাকাসহ মো: রিপন (৩৩) ও তার স্ত্রী লাবনী আক্তার রিমু (২০) কে আটক করেছে র‍্যাব।

বুধবার (২২ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব। এ সময় ১০০০ টাকার ১২টি ও ৫০০ টাকার ২৪টি জাল নোট জব্দ করা হয়।

আটককৃত রিপন রাজশাহী জেলার বাগমারা উপজেলার রনশি বারী এলাকার শহিদুল ইসলামের ছেলে।

নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর হাসান মাহমুদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল বাজারে অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক আরও জানান, তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

 

সাহেদুল/এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More