মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নওগাঁর পত্নীতলায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় অন্তত ওরাও (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার খরাইল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র উপজেলার শিহাড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের দরেন্দ্র ওরাও এর ছেলে। নিহত কিশোর শিহাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপজেলার কাঁটাবাড়ী এলাকায় বার্নির মেলা দেখা শেষে একটি ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে খরাইল মোড়ে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে সে ভ্যান থেকে নেমে ভ্যানটিকে ধাক্কা দিচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে সাপাহারগামী পাথর বোঝাই দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে ওই ভ্যানে থাকা অন্য যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More