দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দোহাজারী-কক্সবাজার রেললাইনের ক্লিপ এবং নাট খুলে নিয়েছে চোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দোহাজারী-কক্সবাজার রেললাইনের ক্লিপ এবং নাট খুলে নিয়েছে চোর

 

নবনির্মিত দোহাজারী–কক্সবাজার রেললাইনের সাতকানিয়া অংশের স্লিপারের সঙ্গে রেললাইনের পাত আটকে রাখার ৮০/৯০টি ক্লিপ এবং নাট খুলে নিয়ে গেছে চোরেরা।

রবিবার (১২ নভেম্বর) রাতে কালিয়াইশ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লক্ষীবাড়ি এলাকার সামনের রেললাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা নামলেই রেললাইনের পাশে মাদকাসক্তদের আনাগোনা বেড়ে যায়, রাতভর থাকে নানা বয়সী মাদকাসক্ত ও বখাটেদের আড্ডা, ফলে কে কখন কিভাবে এসব কর্মকাণ্ড ঘটাচ্ছে বুঝার উপায় নেই।

স্লিপারের সঙ্গে রেললাইনের পাত আটকে রাখতে ক্লিপ ব্যবহার করা হয়। একটি স্লিপারের দুপাশে চারটি করে ক্লিপ। এখনই শক্ত হাতে ব্যাবস্থা নেওয়া না হলে অচিরেই বড় ধরনের নাশকতার কবলে পড়বে স্বপ্নের এই রেললাইন।

 

এসএ/দীপ্ত নিউজ