দেশে রিজার্ভ কমে ৩৬.৪৭ বিলিয়ন ডলার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমেছে। বর্তমানে যার পরিমাণ ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এ কথা জানানো হয়েছে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ গণনা পদ্ধতি অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ৭ জুলাই দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

সেদিন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক বার্তায় এ তথ্য জানান।

সেই হিসেবে ১৫ দিনের ব্যবধানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ৬ জুলাই দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। এবং বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩৩ দশমিক ২০ বিলিয়ন ডলার।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More