দীপ্ত নিউজ
অর্থনীতি

দেশে রিজার্ভ কমে ৩৬.৪৭ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশে রিজার্ভ কমে ৩৬.৪৭ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমেছে। বর্তমানে যার পরিমাণ ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এ কথা জানানো হয়েছে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ গণনা পদ্ধতি অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ৭ জুলাই দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

সেদিন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক বার্তায় এ তথ্য জানান।

সেই হিসেবে ১৫ দিনের ব্যবধানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে ৬ জুলাই দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। এবং বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩৩ দশমিক ২০ বিলিয়ন ডলার।