শিরোনাম
দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিদেশি কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ প্রসঙ্গে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিদেশি কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ প্রসঙ্গে

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিদেশি কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে ঢাকায় অবস্থিত কূটনৈতিক এলাকা ও দূতাবাসের নিরাপত্তা বিধানে উল্লেখযোগ্য সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে যা বর্তমানে চলমান রয়েছে।

শনিবার (১৭ আগষ্ট) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী ছাত্র–জনতার আন্দোলনের ফলশ্রুতিতে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আইন–শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়।

উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বৈদেশিক মিশনসমূহ তাদের নিরাপত্তা জোরদারের জন্য বারংবার অনুরোধ করে। সে সময় পুলিশ ও অন্যান্য আইন–শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে একমাত্র সক্রিয় সেনাবাহিনীর কাছে তারা উক্ত নিরাপত্তা প্রদানের জন্য সহায়তা চায়।

উল্লেখ্য, ভারতীয় হাইকমিশনের অনুরোধে শুধুমাত্র অসামরিক সদস্যগণকে ঢাকা সেনানিবাসসহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। পাশাপাশি কিছু সংখ্যক সদস্য নিজ নিজ কনস্যুলেট ভবনে এবং বিভিন্ন হোটেলে অবস্থান করায় উক্ত স্থানসমূহের নিরাপত্তা প্রদান করা হয়।

এছাড়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কিছু সংখ্যক রাশিয়ান বিশেষজ্ঞকেও নিরাপত্তা প্রদান করা হয়। এবিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সকল তথ্যাদি প্রদান করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে সেনানিবাসের অভ্যন্তরে বৈদেশিক মিশনসমূহের কোন ব্যক্তিবর্গ অবস্থান করছে না।

এক্ষেত্রে, গুজবে কান না দিয়ে সকলকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

আল/ দীপ্ত সংবাদ