শিরোনাম
ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলেও আসন্ন নির্বাচনে কার্যকর সম্ভব নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলেও আসন্ন নির্বাচনে কার্যকর সম্ভব নয়’

সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলেও আসন্ন নির্বাচনে এটি কার্যকর করা সম্ভব নয় বলেও জানিয়েছেন জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, সংসদ ভেঙে যাওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলা আছে। এখন তো কোনো সংসদ নেই। সংসদ ভেঙে গেছে ১ বছরের বেশি সময় আগে। অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। এছাড়া আরো কিছু বিষয় রয়েছে। এ কারণে সর্বোচ্চ আদালত রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও আসন্ন নির্বাচনে এটি সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার‘ ধারনা একটি অনন্য। তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জামায়াতে ইসলামী পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী শিশির মনির।

সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

উল্লেখ্য, ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বেঞ্চ।

 

এসএ