শিরোনাম
কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? গাজীপুরে আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ঢাবিতে ‘গণবিয়ে’র আয়োজন, অনুমতি দেয়নি কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাবিতে ‘গণবিয়ে’র আয়োজন, অনুমতি দেয়নি কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে শিক্ষার্থীদের উদ্যোগে ‘গণবিয়ে‘র আয়োজনের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গণবিবাহ সংক্রান্ত একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

‘এ ধরনের গণবিবাহ আয়োজনের কোনো অনুমোদন কর্তৃপক্ষ কাউকে প্রদান করেনি বা এ ধরনের আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেননি।‘

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি–নীতি এবং বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই। যে বা যেসব শিক্ষার্থী এই উদ্যোগ গ্রহণ করেছেন, তা তাদের একান্ত ব্যক্তিগত উদ্যোগ।

‘সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বিদ্যায়তনিক প্রতিষ্ঠান এবং বিদ্যাচর্চা করার স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের যেকোনো পর্যায়ে এ ধরনের আয়োজন, অভ্যর্থনা বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।‘

সম্প্রতি বির কিছু হলের শিক্ষার্থীদের উদ্যোগে গণবিয়ের আয়োজন করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগেরমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এই গণবিয়েকে কেন্দ্র করে ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে পাত্রপাত্রী সন্ধানের হিড়িক পড়তেও দেখা যায়।