শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকার ধামরাইয়ে বিশ্রামের জায়গা চান ট্রাকচালকরা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঢাকার ধামরাইয়ে বিশ্রামের জায়গা চান ট্রাকচালকরা
আলোচনা সভায় বক্তারা

ট্রাক রাখা ও চালকদের বিশ্রামের জন্য ঢাকার ধামরাইয়ে আধুনিক স্ট্যান্ড করার দাবি জানিয়েছেন চালক–মালিকরা। সোমবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ ট্রাক–কাভার্ডভ্যান মালিকর সমিতি ও বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি জানান তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবহন জগতে ট্রাক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প। এ শিল্পকে ধরে রাখতে সুন্দরভাবে সড়কে চলতে দিতে হবে। ট্রাক পার্কিং ও চালকদের বিশ্রামের জায়গার ব্যবস্থা করা হলে একদিকে সড়কে যেমন দুর্ঘটনা কমবে, অন্যদিকে চালকরাও স্বাচ্ছন্দে ট্রাক চালাতে পারবেন।

এ সময় পৌরসভাসহ সড়কে ট্রাকে চাঁদা আদায় বন্ধের দাবিও জানান তারা।

আর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তাদের কর্মপরিধি বাড়ানোর কথা বলা হয়।

বাংলাদেশ ট্রাক–কাভার্ডভ্যান মালিক কমিটির ধামরাই উপজেলা শাখার সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অ্যাডিশনাল পুলিশ সুপার সামসুল আলম সরকার। এতে বাংলাদেশ ট্রাক–কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদারসহ ট্রাকশ্রমিক ও মালিকরা উপস্থিত ছিলেন৷

 

এমবিআর/দীপ্ত সংবাদ