রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪০৮, মৃত্যু ৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। এরমধ্যে ১ জন ঢাকা উত্তর সিটির এবং ২ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৮ জন।

এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৭ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৫ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫২ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭ জন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩জন রয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০৯ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৩ হাজার ২২০ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৩ শতাংশ নারী। চলতি বছর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২১ হাজার ৭৯৯ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More