রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নাটোর রেলওয়ে স্টেশনের দক্ষিণে সারগোডাউনের কাছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুলাই) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নাটোর রেলওয়ে স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এ এস আই আবু তালেব বলেন, ‘বুধবার সকাল সাতটার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় নাটোর রেলওয়ে স্টেশনের দক্ষিণে সারগোডাউনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী। তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেছে। ঘটনাটি সান্তাহার আরএনবি এর উর্ধ্বতন কর্মকতাদের জানানো হয়েছে

 

সাহেদুল আলম/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More