ট্রাকের ধাক্কায় পরে গেছে খুঁটি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় পরে গেছে বিদ্যুৎের ১০ খুঁটি। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রাম।

সোমবার (২০ নভেম্বর) মধ্যরাতে মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় মহাসড়কের পাশে থাকা একটি বিদ্যুৎের খুঁটিতে। ঐ খুঁটির পড়ার পর তারের সাথে যুক্ত আরও ১০টি খুঁটি পড়ে যায়। এতে বাস, প্রাইভেটকার ও কাভার্ডভ্যানসহ অন্তত ৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি।

এ ঘটনার পর আশপাশের গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর মহাসড়কে যানজট দেখা দেয়। তাই ঢাকাসিলেট মহাসড়কে ডাইভারশন করে যান চলাচল করানো হচ্ছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More