শিরোনাম
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

টাঙ্গাইলে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের বাসাইলে ৩১৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩। মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় টাঙ্গাইল র‌্যাব-১৪ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় একটি বসত বাড়িতে থাকা বালির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩১৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: জেলার বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী ছাফাতুন আক্তার ওরফে রুবি বেগম (৪০), একই এলাকার আব্দুর লতিফের ছেলে মনোয়ার হোসেন (৪৮) ও জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার শিমলা পল্লী এলাকার মৃত জবান আলীর ছেলে আব্দুল আজিজ (৫৫)।

র‌্যাব জানান, মঙ্গলবার রাতে টাঙ্গাইল র‌্যাব-১৪ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩১৫ গ্রাম হিরোইনসহ ওই ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতার স্বামী-স্ত্রী রুবি বেগম ও মনোয়ার হোসেন রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে নিজ বাড়িতে সংরক্ষণ করে। জামালপুরের আব্দুল আজিক উক্ত মাদকদ্রব্য ক্রয়ের সময় র‌্যাব তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

 

এমি/দীপ্ত