মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৩৮ জন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী বৃদ্ধি অব্যাহত আছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া জানান, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৩৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে এক হাজার ৪১৫ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৪ জন রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ২৮০ জন রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১৩৫ জন রোগী। ডেঙ্গু জ্বরে এ পর্যন্ত মারা গেছেন ৪ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৭ জন, নাগরপুর উপজেলায় ৬ জন, মির্জাপুর উপজেলায় ৩ জন, সখীপুর উপজেলায় ২ মধুপুর উপজেলা ১ জন, গোপালপুর উপজেলায় ৬ জন এবং ধনবাড়ী উপজেলায় ৩ জন রয়েছেন।

শায়লা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More