ঝিনাইদহে ৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঝিনাইদহে মাদকদ্রব্য ধ্বংসকরণ ও মাদক বিরোধী প্রচারণা করে ৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বুধবার (২১ জুন) সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আয়োজনে এ মাদকদ্রব্য ধ্বংসকরণ ও মাদক বিরোধী প্রচারণার করা হয়।

এতে সেক্টর কমান্ডার কর্ণেল এমারাত হোসেন, ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক মাসুদ পারভেজ, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, অফিসার ইনচার্জ খন্দকার শামিম উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাদকাসক্তের কারণে একটি সমাজ, দেশ ও জাতি ধ্বংস হয়। তাই মাদককে না বলি, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারীরও হুশিয়ারী দেন।

এসময় ১৩ মার্চ ২০২১ সাল হতে ২১ জুন ২০২৩ সাল পর্যন্ত আটককৃত বিভিন্ন প্রকার দেশি–বিদেশি মদ ধ্বংস করা হয়। যার মধ্যে ভারতীয় ফেনসিডিল, সিরাপ, দেশি–বিদেশি মদ, ইয়াবা, গাজা ও হেরোইন ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদবদ্রব্যের আনুমানিক মূল্য ৮ কোটি ১০ লাখ ৫ হাজার ৯৫৮ টাকা।

 

শাহরিয়ার আলম/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More